আমাদের সমৃদ্ধ ইতিহাস

ইসলামী শিক্ষার গৌরবময় যাত্রা

Historical Image
ঐতিহাসিক মুহূর্ত

আমাদের গর্বিত অতীত

প্রতিষ্ঠার পর থেকে

কেন মারকাযুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মডেল মাদরাসা ?

এত এত মাদরাসা, স্কুল থাকতে কেন আমাদের এই প্রতিষ্ঠান? আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখতে পাব যে, একজন শিক্ষার্থী হাফেজ, আলেম, ফকীহ হওয়ার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী হওয়ার কোন সুযোগ নেই| আমরা আমাদের প্রতিষ্ঠানকে মুসলমানদের জন্য জ্ঞান আহরণের এমন একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই যেখানে শিক্ষার্থীরা একই  সাথে হাফেজ, আলেম, ফকীহ এবং দ্বীনের দ্বায়ী হওয়ার সাথে সাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী হওয়ার সুযোগ পাবে| আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সামাজিক ও ˆনতিক শিক্ষাসহ সকল ধরণের দ্বীনি এবং পার্থিব শিক্ষা অর্জন করতে পারবে| যার ফলে শিক্ষার্থীরা একজন ভালো দ্বীনদার নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, ইন শা’আল্লাহ

আউটকাম-বেজড& এডুকেশনকে সামনে নিয়ে জেনারেল পড়াশোনায় আমাদের পথ চলা| যেন বাস্তব জীবনে আমাদের সন্তানরা আদর্শিক, কর্মমুখর এবং সুনাগরিক হয়

আমাদের শিক্ষার্থীরা বিশুদ্ধ বাংলার পাশাপাশি স্পোকেন ইংলিশ, অ্যারাবিক ও উর্দূ ভাষায় পারদর্শী হয়| প্রত্যেকটি ভাষা আয়ত্ব করার পাশাপাশি হাতের লেখাও যেন সুন্দর হয় সেদিকে সমান গুরুত্ব দেওয়া হয়, আদর্শ ও ভালো মানুষ হিসেবে যেন আমাদের  সন্তানরা এই  পৃথিবীতে বেড়ে উঠতে পারে সে উদ্দেশ্যেই আমাদের কারিকুলাম ˆতরী করা হয়েছে

 

 

বৈশিষ্ট্য সমূহ

  • ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়
  • সল্প সময়ের মধ্যে আরবী ও ইংরেজী ভাষায় কথোপকথনের যোগ্যতা অর্জন
  • আবাসিক ছাত্রদের ২৪ ঘন্টা শিক্ষকদের তত্ত্বাবধান
  • দক্ষ, অভিজ্ঞ ও খ্যাতিমান শিক্ষকমন্ডলী দ্বারা যত্নসহকারে পাঠ দান
  • আন্তর্জাতিক মানের হাফেজ ও ক্বারীদের মাধ্যমে মাশকের ব্যবস্থা
  • জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ
  • সর্বদা সুন্নত অনুযায়ী জীবন যাপনের উপর গুরুত্বারোপ
  • নিয়মিত মাসিক প্রোগ্রেস টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রের দূর্বলতা নির্ণয় করে সমাধানের পন্থা নির্ধারণ
  • হামদ, নাত, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি, বক্তৃতা ও সাধারণ জ্ঞানের নিয়মিত অনুশীলন
  • কোলাহলমুক্ত নিরিবিলি ও মনোরম দ্বীনি পরিবেশ
  • শ্রেণীর পাঠ শ্রেণীতেই আদায় করা
  • সুন্দর হস্তলিপির নিয়মিত অনুশীলন
  • সাস্থ্যসম্মত ৩ বেলা খাবার ও ২ বেলা নাস্তা পরিবেশন
  • নিজস্ব চিকিৎসকের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
  • মনোরম পরিবেশে আধুনিক আবাসিক ব্যবস্থা
  • সিসি ক্যামেরা ও সিকিউরিটি গার্ডের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা
  • মেধাবী ছাত্রদের বৃত্তির ব্যবস্থা
  • শিক্ষা কার্য্যক্রম সফল করার জন্য অভিবাবকদের সাথে মতবিনিময়
  • কুরআন ও হাদীসের বাস্তব জ্ঞান প্রদান
  • সকল শ্রেণীতে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা
  • বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিশেষ তত্ত্বাবধান
  • গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশ
  • হিফজের পাশাপাশি বাংলা, গণিত সহ স্পোকেন ইংলিশ ও এ্যারাবিক প্রশিক্ষণ
  • দুস্থ-অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য বিষেশ সুবিধা

আরও জানতে চান?

আমাদের গ্যালারিতে আরও ছবি এবং স্মৃতিচারণ দেখুন